Preposition “In” ব্যবহারের নিয়ম

  “In” একটি গুরুত্বপূর্ণ Preposition সাধারণত কোনো স্থান, সময়, অবস্থা বা কোনো কিছুর ভেতরে অবস্থান বোঝাতে “in” ব্যবহৃত হয়


 . কোনো স্থানের ভেতরে অবস্থান বোঝাতে

 কোনো ব্যক্তি বা বস্তু কোনো জায়গার ভেতরে আছে বোঝালে in বসে



 Structure:

 Subject + verb + in + place.

 Examples:

He is in the room.

= সে ঘরের মধ্যে আছে

The children are in the garden.

= শিশুরা বাগানে আছে

She lives in Dhaka.

= সে ঢাকায় থাকে


 . বড় কোনো স্থান বা এলাকার নামের আগে

 শহর, দেশ, মহাদেশ, অঞ্চল ইত্যাদির আগে সাধারণত in ব্যবহৃত হয়

 He lives in Bangladesh.

She was born in Khulna.

They live in Asia.


 . মাসের আগে

 কোনো মাসের নামের আগে in ব্যবহৃত হয়

 I was born in January.

He will come in December.

 . বছরের আগে

 কোনো বছরের আগে in ব্যবহৃত হয়

 He was born in 2005.

Bangladesh became independent  in 1971.


 . ঋতুর আগে

 ঋতুর নামের আগে in ব্যবহৃত হয়

 

Flowers bloom in spring.

It is very cold in winter.


 . দিনের কোনো অংশের আগে

 সকাল, দুপুর সন্ধ্যার আগে সাধারণত  in  ব্যবহৃত হয়

 I get up in the morning.

He studies  in the afternoon.

They play  in the evening.

 ব্যতিক্রম:

রাতের ক্ষেত্রে সাধারণত  at night  বলা হয়,  in the night  নয়


. কোনো সময়ের মধ্যে কাজ সম্পন্ন হওয়া বোঝাতে

 ভবিষ্যতে কত সময়ের মধ্যে কোনো কাজ হবে বোঝালে  in ব্যবহৃত হয়

 I will finish the work  in two hours.

He will return  in a week.

The train will arrive in ten minutes.


 . কোনো অবস্থায় থাকা বোঝাতে

 কোনো ব্যক্তি বা বস্তু কোনো অবস্থা বা পরিস্থিতিতে আছে বোঝালে in  ব্যবহৃত হয়

 He is in  trouble.

= সে বিপদে আছে

She Is in danger.

= সে বিপদের মধ্যে আছে

They are in difficulty.

= তারা সমস্যায় আছে


 . কোনো পোশাক পরা অবস্থায়

 কোনো ব্যক্তি কী পোশাক পরেছে তা বোঝাতে in ব্যবহৃত হয়

 The girl is in a red dress.

The man is in a black suit.


 ১০. কোনো ভাষায় কিছু বলা বা লেখা বোঝাতে

 কোনো ভাষায় কথা বলা, লেখা বা কিছু প্রকাশ করা বোঝাতে  in ব্যবহৃত হয়

 Write the letter in English.

He spoke in Bangla.

Please answer in English.


 ১১. কোনো যানবাহনে থাকা বোঝাতে

 সাধারণত ছোট বা ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে  in ব্যবহৃত হয়

 He is in a car.

She is in a taxi.

 তবে বাস, ট্রেন, বিমান, জাহাজ ইত্যাদির ক্ষেত্রে সাধারণত  on ব্যবহৃত হয়

 He is on  the bus.

She is on the train.

They are on the plane.


 ১২. কোনো বস্তু/ব্যক্তি কোনো কিছুর মধ্যে আছে বোঝাতে

 কোনো কিছুর ভেতরে অবস্থান বোঝাতে  in ব্যবহৃত হয়

 There is some water in the bottle.

I found a pen in the bag.

There are many students  in the classroom.


 মনে রাখার সহজ নিয়ম

 In = মধ্যে / ভেতরে / কোনো বড় স্থান / মাস / বছর / ঋতু / দিনের অংশ / কোনো সময়ের মধ্যে

 উদাহরণ:

 in the room → ঘরের মধ্যে

in Bangladesh → বাংলাদেশে

in January → জানুয়ারিতে

in 2026 → ২০২৬ সালে

in winter → শীতকালে

In the morning → সকালে

in two hours → দুই ঘণ্টার মধ্যে

Reactions

Post a Comment

0 Comments